Showing posts with label Multiple Login. Show all posts
Showing posts with label Multiple Login. Show all posts

Saturday, October 31, 2009

একসাথে একাধিক গুগল টক একাউন্টে লগ ইন করুন!!


আমাদের অনেকেরই অনেক সময় একসাথে একই পিসিতে একাধিক গুগল টক বা জিটক একাউন্টে লগইন করার দরকার হয়। কিন্তু বাই ডিফল্ট এই সুবিধা না থাকায় আমরা অনেকেই একসাথে একাধিক গুগল টক বা জিটকে লগইন করতে পারি না। কিন্তু একটু কষ্ট করলেই আমরা এই সুবিধাটা পেতে পারি। এজন্য যা করতে হবেঃ

ডেক্সটপের ফাকা জায়গায় Right ক্লিক করুন।

সিলেক্ট New > Shortcut এ ক্লিক করুন।

এবার টেক্সটবক্সে নিচের এই লেখাটি সম্পূর্ণ কপি করে পেস্ট করুন।

"c:\program files\google\google talk\googletalk.exe" /nomutex

Next এ ক্লিক করুন।

টেক্সটবক্সে যেকোন একটা নাম দিন। (যেমন Google Talk1, Google Talk2)

Finish এ ক্লিক করুন।

এভাবে যত ইচ্ছা শর্টকাট তৈরি করে একাধিক গুগল টক একাউন্টে লগ ইন করুন।

Thursday, December 25, 2008

একসাথে একই পিসিতে একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন!!

অনেকের অনেক সময় একসাথে একই পিসিতে একাধিক ইয়াহু মেসেন্জারে লগইন করার দরকার হয়। কিন্তু বাই ডিফল্ট এই সুবিধা না থাকায় আমরা অনেকেই একসাথে একাধিক ইয়াহু মেসেন্জারে লগইন করতে পারি না। তবে আপনি একটু কষ্ট করলেই এই সুবিধা পেতে পারেন। এজন্য আপনাকে যা করতে হবেঃ

Start > Run > regedit ( বক্সে টাইপ করুন) > Ok করুন।

নতুন একটা উইন্ডো ওপেন হবে। এরপরঃ-

HKEY_CURRENT_USER > Software > yahoo > pager > Test

এবার ডানসাইডের ফাকা জায়গায় Right ক্লিক করে New > String Value তে ক্লিক করুন।

নতুন স্ট্রিংটির নাম দিন plural

এবার plural লেখার উপর Right ক্লিক করে Modify তে ক্লিক করে Value data এর নিচের বক্সে 0 বসিয়ে দিন। তারপর Ok করে বেরিয়ে আসুন। (নিচের চিত্র দেখুন)

এবার একসাথে ইচ্ছামত একাধিক ইয়াহু মেসেন্জারে লগ ইন করুন।



ছবি বড় করে দেখতে ছবির উপর ক্লিক করুন।